ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন? জানালেন মার্কিন বিশ্লেষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
     ১০:০৯ অপরাহ্ণ

ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন? জানালেন মার্কিন বিশ্লেষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১০:০৯ 80 ভিউ
ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদমাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী প্রতিশোধের নীতি গ্রহণ করেছে। সম্প্রতি আল-আরাবি আল-জাদীদ নামের ওই সংবাদমাধ্যমটি ‘ইয়েমেনে মার্কিন আগ্রাসনের এক মাস পরও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি’ শীর্ষক প্রতিবেদনে এ কথা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৫ মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান। আল-আরাবি আল-জাদীদ জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে যে, তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে- এসব হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে।

সেই সঙ্গে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলছে। পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত ৪ এপ্রিল নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইয়েমেনে মার্কিন আক্রমণ ছয় মাস ধরে চলতে পারে এবং এতে ১০০ কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে। এ জন্য পেন্টাগন ইয়েমেনে আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকে আরও তহবিলের অনুরোধ করতে বাধ্য হবে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘আনসারুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে আনসারুল্লাহও তাদের আক্রমণ তীব্রতর করবে’। এদিকে ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডির বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের

শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করে বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হবে। কারণ তারা দুই দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে। মার্কিন চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে। এ ক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে, যতটা তারা ইসরাইলকে সমর্থন করে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, মার্কিন আক্রমণে ইয়েমেনের কিছু অবস্থান ধ্বংস হয়েছে। তবে তারা লোহিত সাগরে জাহাজ আক্রমণ এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে আনসারুল্লাহর ক্ষমতাকে একটুও কমাতে

পারেনি। সম্প্রতি লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং সম্প্রতি এর সঙ্গে যোগ দেওয়া যুদ্ধজাহাজ ভিনসন-কেও লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এছাড়া সানা প্রদেশে আক্রমণাত্মক অভিযানের সময় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনসহ আনসারুল্লাহ হুথি বাহিনী গত ১৮ মাসে ২০টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে হামাস ও ফিলিস্তিনি জনগণের এসব হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক