ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
আজ বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইর জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার।
তিনি বলেন, '১৪ আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব।'
২ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান।
কারাবরণের দ্বিতীয় বর্ষ
পূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার পথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মোকাবিলায় সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে। পেশোয়ারে এক বিক্ষোভ সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, 'পিটিআই ও ইমরান খানের আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভের আয়োজন করা হবে।' তিনি আরও জানান, ১৩ ও ১৪ আগস্টের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে দলীয় নেতৃত্বের পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।