ইজতেমা ময়দানে পাকিস্তানি দোকান ’আগে খান, পরে কিনুন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৫৭ পূর্বাহ্ণ

ইজতেমা ময়দানে পাকিস্তানি দোকান ’আগে খান, পরে কিনুন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৭ 115 ভিউ
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখো মানুষের ভিড়ের মাঝে নজর কেড়েছে এক পাকিস্তানি দোকান। ‘পেলোয়ান মিষ্টি রাউলি’ নামে এই দোকানটির বিশেষত্ব শুধু তাদের সুস্বাদু খাবার নয়, বরং তাদের মানবিক উদ্যোগ। দোকানটির স্লোগান— "আগে খান, পরে কিনুন", যা অনেকের মধ্যেই কৌতূহল জাগিয়েছে। উদ্যোক্তারা জানান, বাংলাদেশে তাদের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং মানুষের সেবা করাই তাদের লক্ষ্য। তাই তারা পথচারীদের বিনামূল্যে খাবার বিতরণ করছেন। পাকিস্তানের জনপ্রিয় মিষ্টি ও খাবার পরিবেশন করে তারা বাংলাদেশিদের আচরণে মুগ্ধ হয়েছেন। তাদের ভাষ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে এর আগেও তারা এভাবেই মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। তবে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা এতটাই হৃদয়গ্রাহী যে,

কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয়দের অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক ব্যক্তি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "তাদের তিলের খাজা খেয়ে মনে হলো অসাধারণ! খুব সুস্বাদু, অনেক মজা লাগছে।" পাকিস্তানি উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রথমবার তারা বাংলাদেশ সফর করছেন এবং ভবিষ্যতে আবারও আসার আশা রাখছেন। তারা বলেন, "আমরা ব্যবসার জন্য আসিনি, মানুষকে জানাতে এসেছি আমাদের পণ্যের স্বাদ কেমন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের আয়োজন আরও বিস্তৃত হবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক