ইউনূস আমলে ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা, বিদেশি ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে অনেককে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫
     ১:০৪ অপরাহ্ণ

আরও খবর

ইউনূস আমলে ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা, বিদেশি ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে অনেককে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:০৪ 93 ভিউ
গত বছরের জুলাই-আগস্টের দাঙ্গার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে পড়ে। সে থেকেই বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিদেশযাত্রায়। বিশেষ করে উন্নত দেশগুলো এখন আর বাংলাদেশি নাগরিকদের সহজে ভিসা দিচ্ছে না। শিক্ষার্থীরাও এর বাইরে নয়; বরং অনেক ক্ষেত্রে ভিসা পেলেও ইউরোপ ও আমেরিকার ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হচ্ছে। বিদেশগামীদের অভিযোগ, আগে তুলনামূলকভাবে সহজে ভিসা পাওয়া গেলেও বর্তমানে প্রক্রিয়াটি জটিল থেকে জটিলতর হচ্ছে। ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ভিসা অনুমোদনের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে যেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ আবেদন অনুমোদিত হতো, এখন তা নেমে এসেছে

প্রায় অর্ধেকে। বিভিন্ন দেশ বাড়তি শর্ত আরোপ করছে—যেমন দীর্ঘমেয়াদি পাসপোর্ট, ব্যাংক হিসাবের আর্থিক সক্ষমতার প্রমাণপত্র এবং পূর্ববর্তী বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। অনেক ক্ষেত্রে আগে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যেত, এখন সেখানেও নানা জটিল শর্ত যোগ করা হয়েছে। মধ্য এশিয়ার দেশগুলোতেও ভিসা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উদাহরণস্বরূপ, তাজিকিস্তানে একাধিকবার আবেদন করেও অনেকে ভিসা পাচ্ছেন না। ভ্রমণ ভিসা ও কর্মসংস্থান ভিসা উভয় ক্ষেত্রেই অনিশ্চয়তা বেড়েছে। ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। কারণ, ইউরোপীয় দেশগুলোর অধিকাংশ দূতাবাস ভারতে অবস্থিত। ফলে বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ ভ্রমণকারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। একজন শিক্ষার্থী তার অভিজ্ঞতা

জানাতে গিয়ে বলেন, “আমি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সব শর্ত পূরণ করেও ভিসা হাতে পাওয়ার পর আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে আমাকে ফেরত পাঠানো হয়। এখন ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।” এমন পরিস্থিতি শুধু ব্যক্তিগত ভোগান্তি নয়, দেশের ট্রাভেল এজেন্সি খাতেও মারাত্মক প্রভাব ফেলছে। প্রতিদিন শত শত আবেদন আটকে যাচ্ছে। অথচ এই সেক্টরের সঙ্গে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িত। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং নীতিনির্ধারণে অদক্ষতার কারণেই বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। এর ফলে উন্নত দেশগুলো বাংলাদেশিদের প্রতি আস্থা হারাচ্ছে এবং ভিসা দিতে অনীহা প্রকাশ করছে। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থী, কর্মী ও ব্যবসায়ী—সব শ্রেণির মানুষই আন্তর্জাতিক

সুযোগ থেকে বঞ্চিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান