“ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫
     ৬:৪১ পূর্বাহ্ণ

“ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:৪১ 47 ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী একটানা আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। একটি অডিও বার্তায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, "ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।" এই বার্তায় শেখ হাসিনা বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, দেশজুড়ে এক চরম দমন-পীড়ন চলছে। তিনি বলেন, "ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি, সন্ত্রাসী ও অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।" আওয়ামী লীগ সভাপতি তাঁর দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ তুলে বলেন, "তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল

নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে।" তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে উল্লেখ করে বলেন, "গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, একটা জল্লাদখানা।" শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে প্রতিরক্ষা ও পুলিশ বাহিনীর ওপর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দিতে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বার্তার শেষে তিনি সকল রাজবন্দীর মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ‘আগামীকালের কর্মসূচি’ সফল করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ