আসন পুনর্বহালের দাবিতে ৩ জেলায় বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ৫:৩২ অপরাহ্ণ

আসন পুনর্বহালের দাবিতে ৩ জেলায় বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৩২ 113 ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাটে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময় এসব কর্মসূচি হয়। এ সময় আসন বিন্যাস আগের মতো না থাকলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন দুই ইউনিয়নের বাসিন্দারা। বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সভা করেছে

সম্মিলিত পেশাজীবী পরিষদ। কুমিল্লায় বিক্ষোভে সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। সবার দাবি ছিল কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ১৯-২৭ নম্বর ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা) আসনের কাঠামো পুনর্বহাল করতে হবে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, এ আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়, এটা জনগণের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষার লড়াই। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বৃহৎ জনসভা করবে বিএনপি ও সর্বদলীয় সংগ্রাম কমিটি। নোয়াখালীতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত

জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। সমাবেশে বক্তারা সদর উপজেলার নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নকে আগের মতো নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সঙ্গে যুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম,

জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো, জেলা জাস্টিস ফর জুলাইয়ের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অশ্বদিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক গোলাম মোস্তফা সেলিম, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহমুদ তানসেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়েল, নোয়াখালী শহর জামায়াত নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এদিকে আসন কমানোর প্রতিবাদে গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সভা করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বাগেরহাট

জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্য সচিব ডা. শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাহার না হলে আগামী রোববার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন পেশাজীবীরা। জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের

কাছে স্মারকলিপি দেব। এর পরও যদি কমিশন প্রস্তাব থেকে না সরে, তাহলে রোববার থেকে লাগাতার আন্দোলনে নামব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ