‘আল্লাহু আকবার’ ধ্বনির মহত্ত্ব বর্ণনা করে যা বললেন আজহারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫
     ৪:৫৮ পূর্বাহ্ণ

‘আল্লাহু আকবার’ ধ্বনির মহত্ত্ব বর্ণনা করে যা বললেন আজহারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ৪:৫৮ 160 ভিউ
বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার ধ্বনির মহত্ত্ব বর্ণনায় বলেছেন, আপনারা দেখেছেন ভারতে কিছু সন্ত্রাসী ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল মুসলিম নারী-মুসকানকে লক্ষ্য করে। তখন মুসকানের আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্ব প্রকম্পিত হয়েছিল। রাসূল (সা.) যখন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি, আমার উম্মতকে বাঁচাও জিকির করছিলেন তখন জিবরাইল (আ.) আল্লাহর বাণী রাসূলকে (সা.) শুনিয়ে দিলেন- হে রাসূল মহান আল্লাহ আপনাকে শিগগিরই এত পরিমাণ নিয়ামত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। রোববার সন্ধ্যায় পহেলা রমজান উপলক্ষে বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ‘রমাদান অ্যান্ড কুরআনিক রিফ্লেকশন’ ইসলামী কনফারেন্সে প্রধান অতিথির বয়ানে আজহারী এসব

কথা বলেন। কোরাস হোটেল কুয়ালালামপুরের গ্র্যান্ড বলরুমে এ ইসলামি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মিজানুর রহমান আজহারী বলেন, প্রিয় রাসূল (সা.) মায়ের পেটে ৬ মাস বয়সের সময় তিনি পিতা আবদুল্লাহকে হারান। তারপর ভূমিষ্ঠ হওয়ার পর মাতা আমিনাও চলে গেলেন। বিশ্বনবী এতিম হয়ে হালিমা (রা.), দাদা ও সর্বশেষ চাচার কাছে বড় হতে লাগলেন। আজহারী আরও বলেন, এতিমদের প্রতি ভালো আচরণ করতে হবে। তাদের প্রতি কখনো কঠোর হবেন না। রাসূল (সা.) নিজেও এতিম ছিলেন। রাসূল (সা.) বলেন- এতিমদের আদর স্নেহ করা মানেই আমাকে সম্মান করা। হাতের ২ আঙুলের মধ্যে যে পার্থক্য আছে জান্নাতে আমার বাড়ির সঙ্গে তাদের বাড়ির দূরত্ব হবে সেই ২

আঙুলের মতোই পার্থক্য। রাসূলের (সা.) প্রতি আল্লাহ পাক কিছু কর্মসূচি দিয়েছিলেন এর প্রথমটি হচ্ছে- এতিমের প্রতি কঠোর হবেন না, যে সাহায্য চাইতে আসে ওই ফরিয়াদিকে কখনই ধমক দিবেন না, আল্লাহ পাক আপনাকে যে অসীম নেয়ামত দিয়েছেন তার বর্ণনা করুন। বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার প্রধান সমন্বয়ক মো. মোরাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সঞ্চালনা করেন যুবায়ের রহমান। আলোচনা শেষে প্রবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করে সব প্রবাসীর সঙ্গে ইফতার করেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন বিগত কিছু উল্লেখযোগ্য সামাজিক ও মানবিক কার্যক্রম দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি মালয়েশিয়ায় স্থানীয়

কমিউনিটির বিশেষত বন্যার সময় দুর্গতদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা, ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা এবং মালয়েশিয়ায় অসুস্থ ও অসহায় বাংলাদেশিদের জন্য সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, আমরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি, আল্লাহ আমাদের এ কাজগুলো কবুল করুন। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, যেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া আরও বড় পরিসরে মানবতার খেদমত করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত