আলোকচিত্রে ‘গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক প্রদর্শনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ৬:১০ অপরাহ্ণ

আলোকচিত্রে ‘গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক প্রদর্শনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ৬:১০ 133 ভিউ
‘গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে ‘দীপান্তর ২৪’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনা সমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও। প্রদর্শনী দেখতে আসা গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এ জেলায় জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনাপ্রবাহ ফুটে উঠেছে। এসব চিত্র ইতিহাস হয়ে থাকবে। এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসনীয়। আমাদের জাতীয় জীবনে এ আন্দোলনের ইশতেহার বয়ে নিয়ে

যেতে হবে। আন্দোলনের স্পিরিট স্মরণ করিয়ে দিতে এমন আয়োজন প্রায়শই প্রয়োজন। ‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এসএম মনিরুজ্জামান সবুজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমরা এ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। অভ্যুত্থানের স্পিরিটকে জাতীয় জীবনে জীবিত রাখতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এদিকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জুলাই শহিদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এ সময় বক্তারা সারা দেশে জুলাই আন্দোলনে শহিদদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং গঠিত ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। সংগঠনের সভাপতি এসএম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ

সম্পাদক জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনটির সহ-সভাপতি কাজল রেখা পিংকি, সাংগঠনিক সম্পাদক ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান প্রমুখ। এছাড়া সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন। সবশেষে সদস্যরা দ্রোহের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক