আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ফের মুখোমুখি ছাত্রদল-শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬

আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ফের মুখোমুখি ছাত্রদল-শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ |
রাজধানীর বকশীবাজারে ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়ায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রশিবিরের মাদ্রাসা শাখার নেতাকর্মী ও শিবির সমর্থিত শিক্ষার্থীরা দুপুর ১টায় হলে প্রবেশ করতে জড়ো হয়। এতে সংঘর্ষের আশঙ্কায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বকশীবাজার মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে হলে প্রবেশে বাধা দেওয়ায় রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই মাদ্রাসার হলে অবস্থানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এতে সকাল থেকেই বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক ও মাদ্রাসার গেটের সামনে পুলিশ অবস্থান নেয়। বেলা ১২টার দিকে বকশীবাজার মোড়ে

পুলিশের ব্যারিকেড বসানো হয়। এতে বকশীবাজার মোড় থেকে মাদ্রাসার দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মী ও শিবির সমর্থিত বৈধ আবাসিক শিক্ষার্থীরা বকশীবাজার মোড়ে অবস্থান নেন এবং ব্যারিকেড ভেঙে হলে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের বাধা দিয়ে সেখানে আটকে দেয়। এ সময় ছাত্রশিবিরের ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল আলীম বলেন, কোনো সংগঠনের জন্য হল দখল করতে আসিনি। বৈধ শিক্ষার্থীদের হলে থাকার অধিকার নিশ্চিত করতেই আসা হয়েছে। কিন্তু বৈধ শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। হলের কক্ষে অ্যাডমিট কার্ড থাকা কয়েকজন শিক্ষার্থীও প্রবেশ করতে না পারায় পরীক্ষা দিতে পারেননি বলে দাবি করেন তিনি। পরে দুপুর আড়াইটার

দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডমিট কার্ড যাচাই করে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হলেও সবাই একসঙ্গে ঢোকার চেষ্টা করায় তাদের বাধা দেওয়া হয়। এদিকে মাদ্রাসার ভেতরে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। হল দখল ঠেকাতে হলের ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলের সামনের অংশ থেকে পুলিশের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। তবে হলের প্রবেশপথে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করেন। প্রধান ফটক খোলা থাকায় সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজে প্রবেশ ও বের হতে দেখা যায়। ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক

সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জয়নাল বলেন, কয়েক দিন আগে সংঘর্ষে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। শিবিরের কর্মসূচির বিপরীতে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান তিনি। এর আগে গত মঙ্গলবার হল দখলকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা হলগুলোতে অবস্থান নেন। এর চার দিন পর শনিবার শিবির হলে প্রবেশের ঘোষণা দিলে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত দুপুর আড়াইটার দিকে শিবিরের শিক্ষার্থীরা বকশীবাজার মোড় এলাকা ত্যাগ করেন। দিনভর উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে আলিয়া

মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল সংলগ্ন মূল সড়কের পাশ থেকে বিকেলে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে সেটি নিষ্ক্রিয় করেন। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কালো স্কচটেপ মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সেটি নিষ্ক্রিয় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য