আর লুকোচুরি নয়, গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬
     ৭:১০ পূর্বাহ্ণ

আর লুকোচুরি নয়, গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:১০ 34 ভিউ
প্রেমের গল্প সব সময় হঠাৎ করে সামনে আসে না। অনেক সময় তা গড়ে ওঠে ফিসফাসে, চোখাচোখিতে, আর কিছু অসম্পূর্ণ দৃশ্যে। যেগুলো দেখেও কেউ নিশ্চিত হতে পারে না। বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। তাদের প্রেম চলেছিল নীরবতায় আর গুঞ্জনে। সম্প্রতি এক রাতে হাজারো মানুষের ভিড়ের মধ্যেই, প্রেমের স্বীকৃতি দিলেন দুজন। দিশা ও তলবিন্দরের প্রেমের সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে, উদয়পুরে বলিউড অভিনেত্রী নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অতিথির ভিড়ে তখন উপস্থিত বলিউড ও সংগীত জগতের একাধিক পরিচিত মুখ। সেই ভিড়েই আলাদা করে নজরে পড়েন দিশা আর তলবিন্দর। দিশার পাশের মানুষটি তখনও অনেকের কাছে রহস্য। এতদিন পর্যন্ত

রঙে আঁকা মুখ, আড়ালের পরিচয়ই ছিল তলবিন্দরের নিজস্ব স্টাইল। সেই আড়ালই প্রথমবার সরে যায় নূপুরের বিয়ের একটি ভিডিওতে। দিশার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখ দেখে থমকে যায় নেট দুনিয়া। শুরু হয় প্রশ্ন–কে তিনি? দিশার সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? বিয়ের অনুষ্ঠান শেষ হলেও গুঞ্জন থামে না। উদয়পুর থেকে মুম্বাই ফেরার সময় একই ফ্লাইটে দেখা যায় দুজনকে। পরে নূপুরের রিসেপশনেও একসঙ্গে উপস্থিত হন তারা। তখন পর্যন্ত কেউ কিছু বলেন না, কেউ কিছু স্বীকারও করেন না। এরপর এলো সেই রাত। মুম্বাইয়ের লোলাপালুজা ইন্ডিয়ার আলো ঝলমলে আয়োজনে। মঞ্চে ওঠেন তলবিন্দর। আন্তর্জাতিক শিল্পী কেহলানির সঙ্গে তাঁর পারফরম্যান্সে দর্শক উচ্ছ্বসিত। গান শেষ হয়, আলো নিভে

আসে। গল্প তখনও বাকি। ভিড় ঠেলে, নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে অনুষ্ঠানস্থল ছাড়ছেন শিল্পীরা। সেই মুহূর্তেই ক্যামেরাবন্দি হয় নতুন প্রেমের একটি দৃশ্য। দিশা পাটানি আর তলবিন্দর হাত ধরে হাঁটছেন। কোনো তাড়া নেই, কোনো অস্বস্তি নেই। যেন চারপাশের ক্যামেরা, দর্শক–সবই তখন গৌণ। মুহূর্তটা ছোট, কিন্তু তাদের বার্তাটা স্পষ্ট। এই প্রথম নয় যে তারা একসঙ্গে ধরা পড়লেন। এই প্রথম তারা লুকোলেন না। এরপর একই গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন দুজন, সঙ্গে কয়েকজন বন্ধু। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমজুড়ে শুরু হয় আলোচনা। কেউ বিস্মিত, কেউ রোমাঞ্চিত, কেউ আবার বিশ্বাস করতে পারছেন না। সামাজিক মাধ্যমে একজন লিখলেন, ‘এবার আর সন্দেহ নেই। এটা যতটা বাস্তব হতে পারে, ততটাই

বাস্তব।’ কেউ আবার প্রশ্ন তুললেন দিশার অতীত সম্পর্ক নিয়ে। যদিও এখন পর্যন্ত তারা দুজন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। নেই তাদের ইনস্টাগ্রামে পোস্ট। সব প্রেম কি ঘোষণায় শুরু হয়? কখনও কখনও দুজন দুজনের একটি হাত ধরা মুহূর্তই যথেষ্ট। সেদিনের সেই আয়োজনে হাজারো মানুষের ভিড়ে, আলো আর শব্দের মাঝেই দিশা পাটানি ও তলবিন্দরের হাত ধরে এগিয়ে যাওয়ার দৃশ্যই যেন বলে দেয়, এই গল্প আর শুধু গুঞ্জনের নয়। সূত্র: এই সময় ও আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪