‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:২৫ পূর্বাহ্ণ

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৫ 226 ভিউ
দুর্গাপূজার জন্য নীল শাড়ি কিনেছিলেন প্রিয়াঙ্কা দত্ত। স্বামী-সন্তান, পার্লারের কাজ নিয়ে বেশ ব্যস্ত ও স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। কিন্তু সবাইকে বিশাল শূন্যতা দিয়ে হঠাৎ চলে গেলেন একেবারেই! মৃত্যুর পর তার ডায়েরির কিছু লেখা পড়ে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ডায়েরির একটি পাতায় লেখা ছিল—‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’ শেষ অংশে লিখেছেন, ‘ডিপ্রেশন খুবই খারাপ একটি জিনিস।’ চট্টগ্রামের জিইসি এলাকার ‘নাদিয়াস মেকওভার’ পার্লারের বাথরুম থেকে বুধবার রাতে

উদ্ধার হয় ৩৫ বছরের প্রিয়াঙ্কার লাশ। তিনি পার্লারের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। বাঁশখালীর সঞ্জিত দত্তের স্ত্রী প্রিয়াঙ্কা নগরের আগ্রাবাদ এলাকায় সংসার করতেন। বৃহস্পতিবার রাউজানে বাবার বাড়িতে নেওয়া হয় তাকে। সেখানেই সৎকার হয়েছে তার। এ সময় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ। ডায়েরির পাতায় সন্তানের উদ্দেশে লেখা ছিল— ‘সজীব, তুমি আমার যোগ্য সন্তান হবে। মানুষ হবে, রোবট নয়। আমি তোর যোগ্য মা হতে পারলাম না। শুধু একটু সময়, ভালোবাসা।’ কান্নাজড়িত কণ্ঠে স্কুলপড়ুয়া ছেলে সজীব দত্ত বলে, ‘মা দুর্গাপূজার শপিং করতে বেরিয়েছিল। রাতে ঠিকঠাকই বাড়ি ফিরেছিল। সকালে আমি স্কুলে চলে যাই। তারপর আর কথা হয়নি…, মা কেন আমাকে কিছু বলেনি?’ স্বামী সঞ্জিত দত্ত বলেন, ‘বিগত

দুদিন সে অস্বাভাবিক ছিল। মারা যাওয়ার আগের দিন সকালে আমি জাহাজ থেকে নামি। যেদিন নামি, ছেলের জন্মদিন ছিল। সে সকালে টিফিন নিয়ে অফিসে যায়। রাতে আমি ফিরে দেখি সে শপিং করেছিল, ভাত খায়নি। শেষ কল, হোয়াটসঅ্যাপে ৩.১২ মিনিটে বলেছিল খেয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’ তিনি আরও বলেন, ‘সংসারে কোনো অশান্তি ছিল না। আমি বুঝতে পারছি না, কেউ দায়ী কি না। আমার একমাত্র ছেলে আর আমি এখন নিস্তব্ধ হয়ে আছি। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।’ নাদিয়াস মেকওভারের সত্ত্বাধিকারী নাদিয়া আফিরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গতকাল বলেন, ‘চট্টগ্রাম ব্রাঞ্চে যাচ্ছি এখন। এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’ পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পার্লারের

বাথরুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। শাওয়ারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল প্রিয়াঙ্কার দেহ। উদ্ধার হওয়া ডায়েরি দেখে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘প্রিয়াঙ্কা মৃত্যুকালীন নোট লিখে গেছেন। এটি ডিপ্রেশনের কারণে ঘটেছে বলে প্রাথমিক ধারণা। এ ঘটনায় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?