আমিরের নতুন প্রেম নিয়ে প্রশ্নে যে জবাব দিলেন সালমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫
     ৭:০১ অপরাহ্ণ

আমিরের নতুন প্রেম নিয়ে প্রশ্নে যে জবাব দিলেন সালমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ | ৭:০১ 74 ভিউ
নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য কপিল শর্মা শোয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের নতুন প্রেম নিয়ে রসিকতা করতে দেখা যায় ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানকে। দুই ‘খান’ একসঙ্গে মানেই বিনোদনে ভরপুর। বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ দুই খানের মধ্যে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন সিজনে সেই বন্ধুত্বেই দেখা গেছে লড়াই। নতুন সিজন শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। কারণ একাধিক চমক থাকছে এ সিজনে। অনেক দিন পর শোয়ে ফিরছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। অন্যদিকে প্রথমবারের মতো নেটফ্লিক্সের পর্দায় কপিল শর্মার মঞ্চে হাজির হচ্ছেন সালমান খান। সম্প্রতি প্রকাশ হয়েছে এ শোয়ের টিজার। সেখানে দেখা গেছে, সিধুর স্বাগত জানানোর মুহূর্তে

মঞ্চে হাসির রোল উঠেছে। আর তখনই কপিল শর্মা মজা করে সালমানকে প্রশ্ন করেন— আমির ভাই তো তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিলেন। উনি থামছেন না, আর আপনি শুরুই করছেন না? এমন প্রশ্নের উত্তরে রসিকতা করে বলিভাইজানখ্যাত সালমান খান বলেন, আমিরের ব্যাপারটাই আলাদা। ও তো মিস্টার পারফেকশনিস্ট। তাই যতদিন না বিয়েটাকে পারফেক্ট করে ফেলছে...। সালমানের এ মন্তব্য শুনে সবাই হেসে ফেটে পড়েন। উল্লেখ্য, আমির খানের বর্তমান প্রেমিকা গৌরী, যিনি বেঙ্গালুরুর বাসিন্দা। ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে গৌরী। আর আমির মনে করেন, গৌরীর সঙ্গেই জীবনের পরবর্তী অধ্যায়ে শান্তির ঠিকানা পাওয়া সম্ভব। প্রায় দেড় বছর আগে তাদের প্রেম শুরু হলেও প্রকাশ্যে আনেন

৬০তম জন্মদিনে। কেককাটার অনুষ্ঠানে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ঘনিষ্ঠদের। আর তাদের ২৫ বছরের বন্ধুত্বের সূত্রেই গড়ে ওঠে এই প্রেম। যদিও মাঝখানে কয়েক বছর যোগাযোগ ছিল না নিজেদের মধ্যে। রীনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আবার নতুন করে সম্পর্ক গড়েন গৌরীর সঙ্গে। এখন তারা একসঙ্গেই পথ হাঁটছেন। তবে সালমানের এই ঠাট্টা কানে গেলে আমির–গৌরী জুটি কী প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা