আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫
     ৬:০২ অপরাহ্ণ

আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ৬:০২ 40 ভিউ
ভারতের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এক সময় এককভাবে বলিষ্ঠ উপস্থিতি রাখতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছোট-বড় সকল পরিচালক ও প্রযোজক তার দক্ষতা ও জনপ্রিয়তাকে মেনে নিতেন। সিনেমা জগতে যতই প্রতিযোগিতা থাকুক না কেন, প্রসেনজিতের সামনে কারও সাহস ছিল না কথা বলার। চলতি বছর দূর্গাপুজোর সিনেমা মরশুমে ‘দেবী চৌধুরানী’ সহ একাধিক ছবিতে প্রতিযোগিতা হয়েছে। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে উদ্বিগ্ন থাকলেও, প্রসেনজিত বা বুম্বাদা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না। তার একমাত্র লক্ষ্য ছিল-নিজের সেরাটা দেওয়া। সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিত বলেন, আমার মনে হয় না আমাকে কেউ কোনও প্রতিযোগিতায় ফেলে। আমি এই সমস্ত প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল যখন আমি এই প্রতিযোগিতায় সামিল হতাম। ধারাবাহিক

নাটকে দিলারা জামান তিনি আরও জানান, একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি সিনেমা করতে পারতাম না কারণ তখন আমার উপরই সবাই নির্ভর করত। তখন প্রসেনজিতের সিনেমা মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি। প্রসেনজিত আরও ব্যাখ্যা করেন, আমাকে নায়ক নয় বরং সবাই মিলে আমাকে একটা প্রোডাক্ট করে তুলেছিল। যে সিনেমাতে প্রসেনজিত থাকবে সেটা হিট হবে। আমি অন্য কোথাও গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারতাম না। আমাকে সবাই মিলে প্রথম করে দিয়েছিল, আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও দ্বিতীয় স্থানে দাঁড়ানোর। হিন্দি সিনেমা বা অন্যান্য ভাষার সিনেমায় কাজ

করার প্রসঙ্গে তিনি বলেন, যখন আমি একটি ময়ূরাক্ষী করতে পেরেছি, অন্য স্বাদের সিনেমা করতে পেরেছি, যখন বুঝেছি যে আমি আর প্রতিযোগিতায় নেই তখন আমি হিন্দি সিনেমাও করতে পেরেছি, আবার একটি মালায়ালাম বা অন্য ভাষার সিনেমাও করার সাহস পেয়েছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ