আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫
     ৭:৩০ পূর্বাহ্ণ

আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ | ৭:৩০ 89 ভিউ
ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভি ও বিবিসির। সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ অনুষ্ঠানে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘যখন আমরা (পাকিস্তান) আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জানতে পারবে।’ সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ নামক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা (পাকিস্তান) পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। তবে আমাদের সামরিক প্রস্তুতি অক্ষুণ্ন রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত হেনেছে। কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জেনে যাবে।’ তিনি ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের

একটি বিমান ভূপাতিত হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে, সেটাকেও গুজব অভিহিত করেন। তিনি বলেন, ‘কোনো বিমান ভূপাতিত হয়নি। ভারত দাবি করছে তারা একটি বিমানে থাকা চারজন পাইলটকে আটক করেছে। এটি কোনো রিকশা নয়, যে এতে চারজন যাত্রী থাকবে।’ এর আগে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, ভারতীয় ড্রোনের (পাকিস্তানের আকাশে) অনুপ্রবেশ পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। তিনি নিশ্চিত করেন যে, ড্রোন কার্যকলাপের সময় লাহোরে কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভারতের উসকানিমূলক আচরণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতির কারণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ