আবারও বাড়ল তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ৫:৫৬ পূর্বাহ্ণ

আবারও বাড়ল তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৬ 106 ভিউ
বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কারণে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধি পেয়েছে। খবর : আরব নিউজ সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ১২ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে হয় ৬৫ দশমিক ৫৯ ডলার। আইএনজির পণ্য বিশ্লেষকদের মতে, রাশিয়ান তেলের ক্রেতাদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গৌণ শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন,

ভারতের পর এবার চীনের রুশ তেল আমদানিও নজরদারিতে আসতে পারে। তাদের মতে, শুধু ভারত রুশ তেল কেনা বন্ধ করলে বাজার এই ঘাটতি সামলাতে সক্ষম হবে, কিন্তু একাধিক ক্রেতা একসঙ্গে কেনা বন্ধ করলে বড় ধাক্কা আসতে পারে। এর আগে গত মঙ্গলবার উভয় বেঞ্চমার্ক তেলের দাম এক ডলারের বেশি কমে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায়। টানা চতুর্থ দিনের এই পতনের পেছনে সেপ্টেম্বরে ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। নোমুরা সিকিউরিটিজের অর্থনীতিবিদ ইউকি তাকাশিমা জানান, বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন ভারত রুশ তেল আমদানি কমাবে কি না। যদি কমায়, সরবরাহ সংকট দেখা দিতে পারে; আর অপরিবর্তিত থাকলে আগস্টের বাকি সময় ডব্লিউটিআইর

দাম ব্যারেলপ্রতি ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। রোববার ওপেক প্লাস প্রতিদিন ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা দীর্ঘদিনের উৎপাদন হ্রাস নীতি থেকে সরে আসার ইঙ্গিত। বিশ্বের মোট তেলের প্রায় অর্ধেক উৎপাদন করে এই জোট, যারা এ বছর বাজারে প্রভাব ফিরিয়ে আনতে উৎপাদন বাড়ানোর পথ বেছে নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ তৈরির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ভারত রুশ তেল কেনা অব্যাহত রাখলে তাদের পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হবে। তার দাবি, জ্বালানির দাম কমে

গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধ্য হবেন যুদ্ধ থামাতে। নয়াদিল্লি এই হুমকিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমেছে ৪২ লাখ ব্যারেল- যেখানে রয়টার্সের জরিপে এই হ্রাসের পূর্বাভাস ছিল মাত্র ৬ লাখ ব্যারেল। বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (EIA) সাপ্তাহিক মজুতের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান