আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫
     ৬:৫৭ পূর্বাহ্ণ

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৬:৫৭ 122 ভিউ
ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে জীবন বাঁচাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত হয়েছে চমকপ্রদ এক সিস্টেম। গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ এখন বাংলাদেশসহ ৯৮টি দেশে চালু রয়েছে, যা আগাম সতর্কবার্তা দিয়ে ভূমিকম্পের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রযুক্তি কোটি কোটি মানুষকে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সুরক্ষিত করেছে। ২০২০ সালে গুগল এই প্রযুক্তি প্রথম চালু করে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘অ্যাক্সিলারোমিটার’ নামক সেন্সর ব্যবহার করে এই সিস্টেম কাজ করে। ভূমিকম্পের সময় সাধারণত দুটি প্রধান কম্পন তরঙ্গ সৃষ্টি হয় : ‘পি-ওয়েভ’ এটি দ্রুতগামী কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিকর। অন্যটি ‘এস-ওয়েভ’ এটি ধীর গতির হলেও অনেক বেশি ধ্বংসাত্মক। যখন কোনো অঞ্চলে ভূমিকম্পের পি-ওয়েভ অনুভূত হয় এবং

একাধিক অ্যান্ড্রয়েড ফোন সেটি শনাক্ত করে, তখন ফোনগুলো সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগলের সার্ভারে পাঠায়। গুগল তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে এবং এস-ওয়েভ আসার আগেই আশপাশের ব্যবহারকারীদের সতর্ক করে দেয়। এই সতর্কতা ফোনে একটি পপ-আপ নোটিফিকেশন আকারে আসে, যা ১০ থেকে ৬০ সেকেন্ড আগেই আপনাকে জানিয়ে দেয়- ভূমিকম্প আসছে। এ সময়টুকু আপনাকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে পারে, যা জীবন বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান। কতটা কার্যকর এই প্রযুক্তি? গুগলের তথ্যমতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ পর্যন্ত সিস্টেমটি ১৮ হাজারের বেশি ভূমিকম্প শনাক্ত করেছে এবং ৭৯ কোটিরও বেশি সতর্কবার্তা পাঠিয়েছে। শুধু তাই নয়,

এই প্রযুক্তি সফলভাবে আগাম সতর্কতা দিয়েছে ২০২৩ সালের তুরস্ক-সিরিয়া (৭.৮ মাত্রা), ফিলিপাইন (৬.৭ মাত্রা), নেপাল (৫.৭ মাত্রা) এবং ২০২৫ সালের তুরস্কের ৬.২ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রেও। এক জরিপে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় দেড় লাখ ব্যবহারকারীর মধ্যে ৭৯ শতাংশ জানিয়েছেন, এই সতর্কবার্তাগুলো তাদের নিরাপদ আশ্রয় নিতে সাহায্য করেছে। বাংলাদেশে কীভাবে সক্রিয় করবেন? ২০২২ সালের জুলাই থেকে বাংলাদেশেও এই প্রযুক্তি চালু হয়েছে। আপনি চাইলে খুব সহজেই এটি সক্রিয় করতে পারেন: ১. ফোনের Settings এ যান ২. Safety & emergency বা Location মেনুতে প্রবেশ করুন ৩. সেখানে Location Services বা Earthquake alerts অপশন খুঁজে বের করুন 4. এই অপশনটি অন করে দিন একবার চালু

করলেই আপনার ফোন ভূমিকম্প শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে। কিছু সীমাবদ্ধতাও রয়েছে গবেষকরা বলছেন, যদিও প্রযুক্তিটি কার্যকর, কিছু সীমাবদ্ধতা এখনো আছে। যেমন ভূমিকম্পের মাত্রা সবসময় নিখুঁতভাবে নির্ধারণ করা যায় না, বা সতর্কবার্তা কিছুটা দেরিতে পৌঁছাতে পারে। তবে গুগল এসব দুর্বলতা কাটিয়ে উঠতে প্রতিনিয়ত কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রের তুলনায় স্মার্টফোনভিত্তিক এই প্রযুক্তি অনেক বেশি সহজ, সাশ্রয়ী এবং দ্রুতগতিসম্পন্ন। ভবিষ্যতে এটি দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক