আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬
     ৭:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ও জাতিসংঘের ৬৬ সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩১ 21 ভিউ
আন্তর্জাতিক ৬৬টি সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘের কয়েকটি অঙ্গ সংস্থাও আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি সংস্থাগুলো অকার্যকর এবং এতে থাকাটা ক্ষতিকর ও অপচয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নির্বাহী আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই আদেশের আওতায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও পর্যালোচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ৬৬টি সংস্থার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে জলবায়ু, শিক্ষা, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন, অভিবাসন উন্নয়ন ফোরাম এবং গণতন্ত্র ও নির্বাচনী সহযোগিতামূলক সংস্থা। এগুলোর মধ্যে জাতিসংঘের নাম সম্বলিত অঙ্গ সংস্থার সংখ্যা ১৭টি। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সঙ্গে

২০২৩ সালে দেশীয় অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এর লক্ষ্য ছিল সৌর শক্তি উন্নয়নকে আরও সম্প্রসারণ করা। চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। জাতিসংঘের নাম সম্বলিত ১৭টি অঙ্গ সংস্থার মধ্যে আছে, ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএন অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস, ইউএন কলাবোরেটিভ প্রোগ্রাম অন রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিস, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন এনার্জি, ইউএন হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম, ইউএন ওশেনস, ইউএন পপুলেশন ফান্ড এবং ইউএন ওয়াটার। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব সংস্থা অব্যবস্থাপনায় জর্জরিত। অনেক ক্ষেত্রে এগুলো এমন পক্ষের স্বার্থ দ্বারা প্রভাবিত যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী নিজস্ব এজেন্ডা এগিয়ে নিচ্ছে।

এগুলো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও সামগ্রিক সমৃদ্ধির জন্য হুমকি। সংবাদ বিজ্ঞপ্তিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়েছে, এসব সংস্থার পেছনে ব্যয় করা আর গ্রহণযোগ্য নয়। বিনিময়ে কার্যত কিছুই পাওয়া যায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা