আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৬

আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৬ |
দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বি.এফ.এস.এফ)। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আয়োজিত প্রস্তুতিমুলক সভায় বক্তারা বলেন, চলচ্চিত্রকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কাজ করবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। একই সঙ্গে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের দীর্ঘদিনের ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ বক্তারা আরও বলেন, ফেডারেশনের মাধ্যমে দেশের

বিভিন্ন অঞ্চলে কর্মরত চলচ্চিত্র সংসদগুলোর মধ্যে একটি কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হবে। আয়োজন করা হবে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, সেমিনার, আলোচনা সভা ও প্রশিক্ষণমূলক নানা কার্যক্রম। পাশাপাশি বিশ্বমানের চলচ্চিত্র সম্পর্কে দর্শকদের আগ্রহ সৃষ্টি, বিকল্পধারার ও সৃজনশীল চলচ্চিত্রের দর্শক তৈরি এবং তরুণ প্রজন্মকে চলচ্চিত্রচর্চায় সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্ব পাবে।সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সংসদগুলো নিজস্ব উদ্যোগে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করে আসছে। এসব সংগঠনকে একটি অভিন্ন ছাতার নিচে এনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও শক্তিশালী করতেই বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলে ফিরলেন নাজমুল

শান্তএশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলে ফিরলেন নাজমুল শান্ত ফেডারেশনের নেতৃবৃন্দ আশা করছেন, দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। চলচ্চিত্র সংসদভিত্তিক সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রস্তুতিমূলক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমনকে আহবায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতি সায়মন তারিককে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্যদের আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী আহবায়ক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে

ছড়িয়ে থাকা চলচ্চিত্র সংসদ ও চলচ্চিত্রপ্রেমী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় এবং ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই নবগঠিত এই ফেডারেশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, শিগগিরই বর্নাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা চলচ্চিত্র সংসদগুলোর অংশগ্রহণে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বি.এফ.এস.এফ) এর অভিষেক ঘটবে এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে। বাঁশখালীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তারবাঁশখালীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন চলচ্চিত্র সংসদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র বোদ্ধারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী