আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন শবনম বুবলী। এই সিনেমায় প্রচারণায় দেখা যায়নি তাকে। তারও আগে থেকেই আড়াল অবলম্বন করছিলেন অভিনেত্রী। কারণ অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকা। কিছুদিন আগে খবর দিলেন, এক কন্যার মা হয়েছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন বুবলী। আসছে সেপ্টেম্বরেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে শুটিংয়ে ফিরছেন বুবলী। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘বুবলির সঙ্গে কথা হয়েছে। ওর শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলে কথা দিয়েছে বুবলি।’ পুরান ঢাকার সংস্কৃতি তুলে ধরতে নির্মিত হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। এতে শিয়া যুবকের চরিত্রে অভিনয়

করবেন আদর আজাদ। অন্যদিকে, সুন্নি তরুণীর চরিত্রে দেখা যাবে বুবলিকে। শুধু তাই নয়, উর্দু ভাষায়ও তাদের কথা বলতে দেখা যাবে এ চলচ্চিত্রে। নির্মাতা বলেন, ‘বুবলি যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’ নামে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রের পরিচয় মিললেও এটি প্রথমত আন্তর্জাতিক উৎসবগুলোকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে। তারপর দেশে মুক্তির পরিকল্পনা জানালেন জাহিদ হোসেন। তার পিতা নাসির হোসেন বিখ্যাত গবেষণা গ্রন্থ ‘কিংবদন্তি ঢাকা’র রচয়িতা। পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় গল্পে পাওয়া যাবে এ অঞ্চলের সত্যিকারের ভাষা-সংস্কৃতি ও গল্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার