আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫
     ৯:৩০ পূর্বাহ্ণ

আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ৯:৩০ 95 ভিউ
ঈদুল আজহার টানা ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রথম ধাপে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক-মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী ২২ জুন। তবে সবচেয়ে বেশি ছুটি কাটিয়ে মাদ্রাসাগুলো খুলবে ২৬ জুন। এদিকে দেশে হঠাৎই ডেঙ্গুর প্রকোপ ও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এক ধরনের শঙ্কা নিয়েই সন্তানকে স্কুলে পাঠাবেন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। জুনের প্রথম ১৩ দিনে ১ হাজার ২২৫ জন আক্রান্ত ও পাঁচজনের মৃত্যু হয়েছে। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৭৩ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি জমে এডিস মশার বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। একই সময়ে করোনার সংক্রমণও বাড়ছে। জানুয়ারি

থেকে মে পর্যন্ত ১৫৮ জন আক্রান্ত হলেও, জুনের প্রথম ১০ দিনেই ৫৪ জন নতুন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। ভারতের পরিস্থিতি বিবেচনায় দেশে সতর্কতা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে স্কুল-কলেজ খোলা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন অভিভাবকরা। রাজধানীর উদয়ন স্কুলের দ্বাদশ নবম শ্রেণির এক ছাত্রীর বাবা শিমুল মাহমুদ বলেন, মৌসুম পরিবর্তনজনিত কারণে মেয়ের তিন দিন ধরে জ্বর। ডেঙ্গু ও করোনার পরীক্ষা করিয়েছি। এখন তাকে কলেজে পাঠাতে ভয় পাচ্ছি। কারণ, কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার পর অনেক জায়গায় পানি জমে আছে। সেখান থেকে ডেঙ্গু মশার উৎপাদন হতে পার। এ ছাড়া করোনার ভয় তো ছিল। জানতে চাইলে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, কলেজ

১৫ দিন আর অন্যান্য প্রতিষ্ঠান ২০ দিন পর খুলছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু ও করোনার প্রকোপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই। এজন্য অনেক অভিভাবক তার সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। এদিকে দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এসব নির্দেশনার মধ্যে রয়েছে নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা ও হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে

মুখ ও নাক ঢেকে রাখা। এ ব্যাপারে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজের ক্লাস রুম, মাঠ পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ও পরে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার লার্ভা ধ্বংস করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন