আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:৫৮ অপরাহ্ণ

আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৮ 80 ভিউ
আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে তারা ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি প্রদানের উদ্যোগে যোগ দিচ্ছে লুক্সেমবার্গ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি আন্দোলন ত্বরান্বিত হয়েছে। এর পেছনে কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সোমবার সাংবাদিকদের বলেন, ‌‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ এখন দেখাচ্ছে যে, দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক।’ তিনি আরও বলেন, ‘এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দুই রাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতিতে যোগ দিতে যাচ্ছে।’ জুলাইতে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছিলেন, শীঘ্রই ফ্রান্সও ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেবে। এরপর থেকে আরও একটি

ডজনের বেশি পশ্চিমা দেশ একই ঘোষণা করেছে। ইসরাইলের মন্ত্রীরা এই ঘোষণাগুলোকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ হিসেবে সমালোচনা করেছেন। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় তিন-চতুর্থাংশ ইতিমধ্যেই ১৯৮৮ সালে নির্বাসিত ফিলিস্তিনি নেতৃত্বের ঘোষণা করা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি, জাতিসংঘ সাধারণ অধিবেশনে দুটি রাষ্ট্র সমাধানের জন্য ‘স্পষ্ট, সময়নিষ্ঠ ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ গ্রহণের ঘোষণাপত্রকে বিশাল সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে হামাসকে অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরাইল এবং তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই রাষ্ট্র স্বীকৃতি উদ্যোগকে কঠোরভাবে সমালোচনা করেছে। মার্কো রুবিও সোমবার বলেন, এটি হামাসকে ‘সাহসী’ করেছে, যারা এখনও ৪৮ জন বন্দী ধরে রেখেছে, এদের মধ্যে ২০–২২ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ঘোষণা করেছেন,

‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না,’ এবং পশ্চিম তীরের বিতর্কিত ই-১ বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক