ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা
ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের
সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের
সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান
‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা
মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা
এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত
‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় সাবেক অজি ব্যাটার মার্ক ওয়াহকে রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে। দেশের মাটিতে নিজের দেখা ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে এই জয়কে আখ্যা দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
ফক্স ক্রিকেটে আলোচনায় মার্ক ওয়াহ বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হতে পারে এটি।”
কয়েক বছর আগে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের স্মৃতি টেনে এনে ওয়াহ তুলনা করে বলেন, ডারউইনের পরিস্থিতি বিবেচনায় টাইগারদের এই অর্জন আরও বেশি অবিশ্বাস্য।
তিনি আরও যোগ করেন, “তিন-চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজ যখন গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটিও বড় অঘটন
ছিল। তবে এবারের বিষয়টি ভিন্ন। বাংলাদেশের সেরা দুই বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম এই ম্যাচে খেলেননি, র্যাঙ্কিংয়েও বেশ পার্থক্য ছিল, আর অস্ট্রেলিয়া খেলেছে তাদের পূর্ণশক্তির দল নিয়ে। সেই হিসেবে এই জয় সত্যিই এক বিশাল ব্যাপার।” মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ায় অনেকেই বাংলাদেশকে পিছিয়ে রেখেছিলেন। তবে মূল লড়াইয়ে নেমে প্রথম দিনেই তারা অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দেয় এবং নিজেরা ৪২৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে। শেষ পর্যন্ত চতুর্থ দিনেই ৯ উইকেটের দুর্দান্ত এক জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।