অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার অগ্রণী ব্যাংক পিএলসি লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে গ্রাহকের ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সিনিয়র কর্মকর্তা ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তার সহযোগী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, গত ৯ই আগস্ট দিনের নিয়মিত লেনদেন শেষে ভল্টে থাকা নগদ অর্থের হিসাব মেলাতে গিয়ে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তী সময়ে ব্যাংকের নথিপত্র ও হিসাব যাচাই করে কর্মকর্তারা ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি শনাক্ত করেন। তদন্তে অর্থ সরানোর ক্ষেত্রে অভিনব কৌশলের তথ্যও উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এক হাজার টাকার

নোটের বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল তৈরি করা হতো। এভাবে ভল্টে পর্যাপ্ত টাকা রয়েছে—এমন একটি দৃশ্য তৈরি করে দীর্ঘ সময় ধরে ঘাটতি আড়াল করার চেষ্টা করা হয়। পুলিশের অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ভল্ট থেকে সরিয়ে নেওয়া অর্থের একটি অংশ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়েছিল বলে জানা গেছে। খামারটিতে বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০টি গরু রয়েছে। গ্রেপ্তার তানভীর খামারটির দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে

এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় জালিয়াতির সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আলামত হিসেবে দুই জোড়া মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্যসহ ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভল্টের বিপুল পরিমাণ অর্থ কীভাবে সরানো হলো, ঘটনায় আর কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের পুরোটা কোথায় সরানো হয়েছে—এসব বিষয় সামনে রেখে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে