অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬
     ৬:৫৪ অপরাহ্ণ

অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৪ 34 ভিউ
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ও ঢাকা-০৫ আসনের গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব কামরুল হাসান রিপনের ওপর নারকীয় তান্ডব চালিয়েছে বর্তমান অবৈধ দখলদার সরকারের লেলিয়ে দেওয়া একদল ‘মব সন্ত্রাসী’। গতকাল এই সন্ত্রাসীরা তাকে তার পরিবারের সামনেই পৈশাচিক কায়দায় অমানুষিক নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল ‘অবৈধ সরকারের’ প্রত্যক্ষ মদদে একদল মব সন্ত্রাসী হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান রিপনের ওপর। পরিবারের সদস্যদের আকুতি উপেক্ষা করে তাদের সামনেই তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এই বর্বরোচিত হামলাকে ‘পরিকল্পিত হত্যাচেষ্টা’ বলে

দাবি করেছেন তার অনুসারীরা। নির্যাতনের একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কামরুল হাসান রিপন রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতাকর্মীরা এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "অবৈধ দখলদার সরকার তাদের পতনের ভয়ে এখন মব সন্ত্রাসীদের ব্যবহার করে বিরোধী মতের নেতাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। কামরুল হাসান রিপন ভাইয়ের ওপর এই কাপুরুষোচিত হামলা ও গ্রেফতারের ঘটনার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে এবং হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার প্রতিবাদে

ঝড় উঠেছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিপনের ছবি শেয়ার করে তার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন