ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের পর তা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে ট্রাম্পের অ্যাকশন। একদিনে দেশটিতে পাঁচ শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে অভিযান চালিয়ে মার্কিন অভিবাসন এজেন্টরা ৫০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাতে হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার এবং ৩৭৩ জনকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ বিভিন্ন শহরে অভিযান
চালানো হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু ট্রাম্প প্রশাসন আইসিইর কর্মকর্তাদের অনুমতি দেওয়ার দুদিন পর এ অভিযান চালানো হয়েছে। এ সময় গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেসব জায়গায় অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে, মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের
উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপের কথাও জানান তিনি।