অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

অবসরে গেলেন আইন সচিব গোলাম রব্বানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী। বুধবার তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন। সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে আড়াই মাস আগে আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ

বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়।যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব করা হয়। অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী। এর আগে বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা গোলাম রব্বানীকে ২০২২ সালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেয় বিগত আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী এই পদ জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর আগে তাকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার করা হয়েছিল, যেটি সচিব পদমর্যাদার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়