অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫
     ৮:২৭ অপরাহ্ণ

অবশেষে জানা গেল সাংবাদিক শিরিন হত্যাকারীর পরিচয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ | ৮:২৭ 78 ভিউ
অবশেষে জানা গেল মধ্যপ্রাচ্য আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ’র হত্যাকারীর পরিচয়। সম্প্রতি নতুন একটি প্রামাণ্যচিত্রের নির্মাতারা খুনির পরিচয় উন্মোচন করতে সক্ষম হয়েছেন। সাংবাদিক শিরিন হত্যাকারীর নাম অ্যালন স্কাজিও। ২২ বছর বয়সি এই খুনি ইসরাইলি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ১১ মে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন শিরিন আবু আকলেহ। সেই সময় তিনি হেলমেট ও স্পষ্টভাবে ‘প্রেস’ চিহ্নযুক্ত ভেস্ট পরা ছিলেন। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তখনই এই হত্যাকে ঠাণ্ডা মাথায় সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা দেয়। তবে, ইসরাইলি কর্তৃপক্ষ ও তাদের মিডিয়া সেই

সময় দাবি করে জানায় যে, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতেই সাংবাদিক শিরিনের মৃত্যু হয়েছে। এদিকে, ‘হু কিল্ড শিরিন?’ নামের ৪০ মিনিটের অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক মিডিয়া সংস্থা ‘জেটেও’ প্রকাশ করে। এতে বলা হয়েছে, শিরিনকে হত্যা করেন এক ইসরাইলি সেনা। ২০ বছর বয়সি ওই সেনা তখন প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানে অংশ নেন। একইসঙ্গে এই প্রামাণ্যচিত্রে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তার মিত্র ইসরাইলকে দায়মুক্তি দেওয়ার চেষ্টার বিষয়টিও উন্মোচন করা হয়েছে। প্রামাণ্যচিত্রের নির্বাহী প্রযোজক ডিওন নিসেনবাম আল জাজিরাকে জানান, তারা এই হত্যার পেছনে প্রকৃত ব্যক্তি কে, সেটি বের করতেই অনুসন্ধান শুরু করেন। যা এখন পর্যন্ত ইসরাইলের অতি গোপনীয় একটি তথ্য। তারা আশা করছেন,

এই অনুসন্ধান যুক্তরাষ্ট্রে নতুন করে তদন্তের পথ খুলে দিতে পারে। নিসেনবাম বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্তে এসেছিল যে, শিরিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত প্রশাসনের ভেতর থেকেই বাতিল করা হয়। তিনি আরও বলেন, ‘আমরা বেশকিছু উদ্বেগজনক প্রমাণ পেয়েছি, যা ইসরাইল ও বাইডেন প্রশাসন উভয়েই শিরিনের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিয়েছে এবং হত্যাকারী সেনাকে দায়মুক্তি দিয়েছে’। এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, সাংবাদিক শিরিনকে ইচ্ছাকৃতভাবেই ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছে। শুরুর দিকে অবশ্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপরেই দোষ চাপানোর চেষ্টা চালায় ইসরাইল। তবে তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। সংবাদপত্র বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ শুক্রবার

জানায়, গাজায় ইসরাইলের সর্বাত্মক হামলার প্রথম ১৮ মাসে ইসরাইলি বাহিনীর হাতে ২ শতাধিক সাংবাদিক শহিদ হয়েছেন। যাদের অন্তত ৪২ জন সাংবাদিক দায়িত্ব পালনের সময়েই প্রাণ হারান। এদিকে, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫২,৭৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৯,২৬৪ জন আহত হয়েছেন। তবে গাজা তথ্য অফিসের মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬২ হাজারেরও বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান