অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ February, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ February, ২০২৫ |
যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গত রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে

গঠিত যৌথবাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেফতারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও গ্রেফতার করছে। এই নিয়ে শুধু অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১০ ফেব্রুয়ারি ৩৩৪ জন, ১১ ফেব্রুয়ারি ৬০৭ জন, ১২ ফেব্রুয়ারি ৫৯১ জন, ১৩ ফেব্রুয়ারি ৫৬৬ জন, ১৪ ফেব্রুয়ারি ৫০৯ জন, ১৫ ফেব্রুয়ারি ৪৭৭ জন, ১৬ ফেব্রুয়ারি ৩৮৯ জন এবং ১৭ ফেব্রুয়ারি ৫২৯ জনসহ মোট ৪ হাজার ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেফতারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেফতার করা হয় ১ হাজার ৩০৮

জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে