অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:২৯ অপরাহ্ণ

অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২৯ 92 ভিউ
ইউনূস সরকারের শাসনামলে দেশে অপহরণসহ নানা ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে উঠে এসেছে অপহরণ। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে অপহরণের শিকার হয়েছেন ৭১৫ জন মানুষ। গত বছর এই সময়ে সংখ্যা ছিল ৩৪০। অর্থাৎ এক বছরের ব্যবধানে অপহরণের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ ১০৯ জন অপহরণের শিকার হন— যা গত ছয় বছরের মধ্যে কোনো একক মাসে সর্বোচ্চ। বছরের প্রথম আট মাসে গড়ে প্রতিদিন প্রায় তিনজন করে মানুষ অপহরণ হয়েছেন। এই পরিসংখ্যান থেকে বিশেষজ্ঞরা বলছেন ইউনূস সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মাসিক

অপরাধ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তবে শুধু সরকারি তথ্যই নয়, দেশের শীর্ষ মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণেও একই উদ্বেগ প্রতিফলিত হয়েছে। তাদের মতে, প্রকৃত চিত্র আরও ভয়াবহ, কারণ অনেক অপহরণ মামলাই প্রভাব, ভয়ভীতি কিংবা প্রশাসনের অবহেলার কারণে নথিভুক্তই হয় না। আইনী সহায়তা পাননি ভুক্তভোগীরা। ২০২৪ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অপহরণের শিকার হয়েছিলেন ৩৪০ জন। অথচ ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১৫-এ। অর্থাৎ মাসে গড়ে অপহরণের ঘটনা ঘটেছে ৮৯.৩৮টি, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) জানিয়েছে, ২০২৫ সালে গড়ে প্রতি মাসে অপহরণের ঘটনা ঘটেছে ৮৬.১৭টি— যা আগের বছরের তুলনায় ৬১.০৭ শতাংশ বেশি। সিজিএসের ‘বাংলাদেশ ক্রাইম

রিপোর্টস ২০২০-২৫’ প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়, এই অপরাধ প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতারই প্রতিফলন। একই সাথে আরও বলা হয়েছে, সরকারের রাজনৈতিক স্বার্থ রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করায় প্রকৃত অপরাধ নিয়ন্ত্রণের জায়গায় ফাঁক থেকে যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন, বর্তমানে দেশে আইনের শাসনের ঘাটতি প্রকট। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া অনেক সময় মামলা করাও সম্ভব হয় না। এই পরিস্থিতি যে অপরাধ বৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করছে, তা অস্বীকার করার উপায় নেই। অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, যখন অপরাধ বাড়ে, তখন কর্তৃপক্ষ সেটার পেছনে নানা ব্যাখ্যা

দাঁড় করায়, কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে বাস্তব পদক্ষেপ নেই। এই অপেশাদারিত্বের ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তার মতে, গড়ে প্রতিদিন তিনজন অপহরণের শিকার হওয়ার মানে হলো— দেশে আইনের শাসনের চরম সংকট চলছে। সাম্প্রতিক তিনটি চাঞ্চল্যকর অপহরণ: পটিয়া, চট্টগ্রাম (১৭ সেপ্টেম্বর): মুরগি ব্যবসায়ী নুরুল আবছারকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। তার পকেট থেকে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও ১৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ তাকে দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করলেও ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার পরিচয় দেয়। কুমিল্লা: অপহরণের ৩৬ দিন পর রিকশাচালক মেহেদী হাসানের খুলি উদ্ধার করে সিআইডি। অপহরণকারীরা জানান, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার

হয়। চাঁপাইনবাবগঞ্জ (১৫ সেপ্টেম্বর): পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে অপহরণের শিকার হন সানি আহম্মেদ। অপহরণকারীরা ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ তাকে রাতেই উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। এভাবে ইউনূস সরকারের শাসনামলে দেশে আইনশৃঙ্খলা রক্ষা কার্যত ভেঙে পড়েছে বলে ক্ষুব্দ নাগরিকরা। প্রতিনিয়ত অপরাধ বেড়েই চলেছে, অথচ তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেই। বরং প্রশাসনের রাজনৈতিক ব্যবহারের ফলে অপরাধীরা পাচ্ছে প্রশ্রয়, আর সাধারণ মানুষ হারাচ্ছে নিরাপত্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?